উদ্দীপকে মিস তাহেরা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিস তাহেরা সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করেছেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। সমাজ ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঘিরেই ব্যবসা এর কার্যাবলী আবর্তিত হয়। সাধারণ সম্প্রদায়কে প্রয়োজন মাফিক পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন ও তার সরবরাহ করা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা ব্যবসায়ের দায়িত্ব। উদ্দীপকে মিসেস তাহেরা চন্দনা নদীর তীরে মঞ্জু অয়েল কোম্পানি নামে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি ব্যবসায়ের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি সমাজের মানুষের কথা চিন্তা করে নদীতে বর্জ্য না ফেলে তা বিশুদ্ধিকরনের ব্যবস্থা করেন। তাই বলা যায়, উদ্দীপকের মিস তাহেরা সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি তার সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিস তাহেরা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর