'কাকন ব্রিকস' কর্তৃক পরিবেশের এমন দুরবস্থা সৃষ্টিতে বণিক সমিতির কী করণীয় বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: "কাকন ব্রিকস"কর্তৃক পরিবেশের এমন দুরবস্থা সৃষ্টিতে বণিক সমাজের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বণিক সমাজ হলো একটি অঞ্চলের ব্যবসা-বাণিজ্যকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। অর্থাৎ সমরুপি ব্যবসা প্রতিষ্ঠান একত্রিত হয়ে এরূপ বণিক সমাজ গঠন করে। পরিবেশ সংরক্ষণ বণিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা বণিক সমাজের দায়িত্ব। উদ্দীপকে চন্দনা নদীর তীরে অবস্থিত "কাকন ব্রিকস" হতে নির্গত কালো ধোয়া পুরো এলাকাকে দূষিত করছে। এলাকাবাসী বিষয়টি বণিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি। ফলে এলাকার সকলেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। বণিক সমিতির উচিত ছিল আইন অনুযায়ী "কাকন ব্রিকস" এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু বণিক সমিতির অবহেলার কারণে এলাকাবাসীর সকলে স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে হয়েছে। বণিক সমিতি সঠিক পদক্ষেপ নিলে এলাকাবাসী উপকৃত হবে। তাই আমি মনে করি, বণিক সমিতির কার্যকর দায়িত্ব পালনের মাধ্যমে "কাকন ব্রিক্স" কর্তৃক পরিবেশ দুরব্যবস্থা থেকে এলাকাবাসী মুক্তি পাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'কাকন ব্রিকস' কর্তৃক পরিবেশের এমন দুরবস্থা সৃষ্টিতে বণিক সমিতির কী …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর