জনাব মুহিব মূলত পরিবেশের কোন উপাদানের ভিত্তিতে নতুন উদ্যোমে চা আবাদের সিদ্ধান্ত নেন? মস্তামত দাও ।
উত্তর: জনাম মুহিব মূলত অর্থনৈতিক পরিবেশের উপাদানের ভিত্তিতে নতুন উদ্যমে চা আবাদের সিদ্ধান্ত নেন। মানবসম্পদ,আর্থিক প্রতিষ্ঠান,চাহিদা ও ভোগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন ও বিনিয়োগ ইত্যাদি নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপর একটি দেশের ব্যবসায়-বাণিজ্য অনেকটা নির্ভরশীল। যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যত ভালো সে দেশ তত দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে দেখা যায়, খরার কারণে জনাব মুহিব লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন এবং নতুন উদ্যমে চায়ের আবাদ শুরু করেন। জনম মুহিব আর্থিক যে প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন তা অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।এই সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে দৃঢ় করে গড়ে তুলেন। তাই আমি মনে করি,উদ্দীপকের জনাব মুহিব মূলত অর্থনৈতিক পরিবেশের উপাদানের ভিত্তিতে নতুন উদ্যমে চায়ের আবাদ শুরু করার সিদ্ধান্ত নেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব মুহিব মূলত পরিবেশের কোন উপাদানের ভিত্তিতে নতুন উদ্যোমে চা আবাদ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর