পাওনা আদায়ে হুমায়রা ও ফারিহা সক্ষম হবে কিনা আইনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ কর।
উত্তর: পাওনা আদায়ে হুমায়রা ও ফারিয়া সক্ষম হবে বলে আমি মনে করি। যে অংশীদারি ব্যবসায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে নিবন্ধকের অফিস থেকে নিবন্ধন সংগ্রহ করে তাকে নিবন্ধিত অংশীদারী ব্যবসা বলে। এরূপ ব্যবসা অংশীদারি আইন অনুযায়ী নিবন্ধক হতে নিবন্ধনপত্র সংগ্রহ করে। ফলে আইনানুগ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে। উদ্দীপকের হুমায়রা ও ফারিহা সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের থেকে নিবন্ধন করিয়ে নেন। ব্যবসায়ের শর্ত অনুযায়ী ফারিহা কোনো মূলধন বিনিয়োগ করেন না। একজন পাওনাদারের কাছ থেকে ১৫০০ টাকা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছে। যেহেতু তাদের ব্যবসাটি নিবন্ধিত তাই তারা পাওনাদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবে। এক্ষেত্রে আদালত তাদের পক্ষে থাকবে। পাওনাদারকে যথা সময়ে পাওনা পরিশোধ করতে হবে অথবা তার ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।তাই আমি মনে করি পাওনা আদায়ে হুমায়রা ও ফারিহা সক্ষম হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পাওনা আদায়ে হুমায়রা ও ফারিহা সক্ষম হবে কিনা আইনের দৃষ্টিকোণ থেকে …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর