উদ্দীপকে উল্লিখিত জনাব জামান কি পরিচালক হতে পারবেন? উত্তরের যথার্থতা দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব জামান পরিচালক হতে পারবেন না।যে শেয়ারহোল্ডারগণ কোম্পানি হতে নির্দিষ্ট হারে লভ্যাংশ পান তাকে অগ্ৰাধিকার শেয়ার বলে। এরূপ শেয়ার মালিকগণ কোম্পানির পরিচালক পদে প্রার্থী হতে বা পরিচালক পদে ভোট দিতে পারে না। কোম্পানির কোনো সিদ্ধান্ত গ্রহণেও সুযোগ পায় না।উদ্দীপকে জনাব জামান অসুস্থতাজনিত কারণে চাকরি থেকে অবসর গ্রহণের পর "লিপি ফ্যাশন" এ ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। তিনি বিনিয়োগকৃত অর্থের উপর বার্ষিক ২০% হারে লভ্যাংশ পান।এক বছর পর জনাব জামান সুস্থ হয়ে কোম্পানির পরিচালক পদে আবেদন করেন।জনাব জামান অগ্ৰাধিকার শেয়ারহোল্ডার, তাই তিনি কোম্পানির পরিচালক হতে পারবেন না। তিনি শুধুমাত্র কোম্পানির বিলোপে মূলধন প্রত্যাবর্তনে অগ্ৰাধিকার পাবেন কিন্তু অন্যান্য কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডাররাই কোম্পানির পরিচালক হতে এবং পরিচালক পদে ভোট দিতে পারে। তাই বলা যায়,উদ্দীপকে উল্লিখিত জনাব জামান পরিচালক হতে পারবেন না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব জামান কি পরিচালক হতে পারবেন? উত্তরের যথার্থত…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর