উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির টিকে থাকার কোন সম্ভাবনা নেই। আদালতে আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপের আদেশ দেয় তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন বলে।অংশীদারি আইনের ৪৪ ধারায় এ সংক্রান্ত বিস্তারিত বর্ণনা করা হয়েছে যার মধ্যে কোন সদস্যের মস্তিষ্ক বিকৃতি অন্যতম। উদ্দীপকে দেখা যায় তিন বন্ধুর অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার নাফিস হঠাৎ মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনের স্থায়ীভাবে অসমর্থ হন। যেহেতু সে কারবার পরিচালনায় অক্ষম তাই আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়টির বিলোপ ঘটবে। আদালত যদি কোন ব্যবসায়ের বিলোপের নির্দেশ দেয় তবে ওই ব্যবসায়টি টিকে থাকার কোনো সম্ভাবনা থাকে না।আদালতে আবেদন না করে ব্যবসাটি চালানো যেতে পারে তবে তা আইনের দৃষ্টিতে অবৈধ হবে।যেহেতু নাফিস চুক্তি সম্পাদনে যোগ্যতা হারিয়েছেন তাই একজন না থাকায় অন্য দুজন অংশীদারের দ্বারা ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এ ব্যবসাটির টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর