ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে? ব্যাখ্যা কর ।
উত্তর: ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের ব্যবসা নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে।ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা এবং ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। সমাজে ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ উপজীবিকা। মানুষ তার দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবার জন্য ব্যবসায়ের উপর নির্ভরশীল। তাই ব্যবসায়ীরা যদি উচিত অনুচিত না মানে,অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন ও বিক্রয় করে তখন ওই সমাজে ব্যবসা নামক পেশার মর্যাদা থাকে না।উদ্দীপকে জনাব তরিকুল কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন। তিনি লক্ষ্য করলেন কোনো ফলের উপরই মাছি বসছেনা আবার পচনের কোন দাগও নেই। তিনি ভাবতে লাগলেন অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি বসলেও এখন তা নেই কেন? বিষয়টি ভেবে তিনি কোন ফল না কিনে বাড়ি ফিরলেন। ফলের উপর কোন মাছি বসছে না কারণ এতে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অর্থাৎ ব্যবসায়ীরা অনৈতিক কাজ করেছেন। তাই বলা যায়,ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে? ব্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর