জনাব তরিকুলের শংক আহ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের কোনো দায়বদ্ধতা আছে কি? উত্তরের যথার্থতা দেখাও।
উত্তর: জনাব তরিকুলের শংকা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের অবশ্যই দায়বদ্ধতা আছে। সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসা সমাজের বিভিন্ন পক্ষের সহযোগীতায় গড়ে ওঠে ও পরিচালিত হয়।তাই ব্যবসা এ সকল সহায়তার বিষয় অস্বীকার করতে পারে না।তাই ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়,জনাব তরিকুল ফল কিনতে বাজারে গিয়ে কেমিক্যাল মেশানো ফল না কিনে বাড়ি ফিরলেন। অর্থাৎ ব্যবসায়ীদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকা উচিত তা তারা পালন করেনি। ব্যবসায় নৈতিকতা রক্ষা করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ক্রেতা বা ভোক্তা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সামগ্রীর জন্য ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল। তারা যেন ন্যায্য মূল্যে উত্তম পণ্য কিনতে পারে তা নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব তরিকুলের শংক আহ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের কোনো দায়বদ্ধতা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর