বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মাহবুবের ব্যবসায় কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও ।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মাহবুবের ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একক ব্যক্তির অধীনে গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে সহজেই এ ধরনের ব্যবসা গড়ে তুলতে পারে। মালিকের ইচ্ছা-অনিচ্ছার ওপরে এ ব্যবসার স্থায়িত্ব নির্ভর করে। উদ্দীপকে দেখা যায়,জনাব মাহবুবের ব্যবসায়ে সাফল্যের কারণে কর্মচারী ২০ জন থেকে বেড়ে ১০০ জন হয়েছে।বর্তমানে তিনি চাল রপ্তানি করাও শুরু করেছেন। জনাব মাহবুবের ব্যবসায়ে প্রচুর কর্মী নিয়োজিত আছে যা তাদের কর্মসংস্থান তৈরি করেছে। জনাব মাহবুব থেকে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ ব্যবসায়ে আগ্রহী হবে যা দেশের আয় বাড়াবে। চাল রপ্তানির মাধ্যমে তিনি দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। পরিশেষে বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মাহবুবের ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মাহবুবের ব্যবসায় কী ধরনের ভূমিক…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর