উদ্দীপকে প্রথম পর্যায়ে জনাব মাহবুবের প্রতিষ্ঠান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম পর্যায়ে জনাব মাহাবুবের প্রতিষ্ঠান স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে স্থানগত যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে বিশ্বের এক প্রান্তে পণ্যদ্রব্য উৎপাদিত হচ্ছে এবং তা ভোগ হচ্ছে অন্য প্রান্তে। উৎপাদনকারী ও ভোগকারীর এই বাধা দূর করার জন্য জলে,স্থলে এবং আকাশ পথে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে। উদ্দীপকের জনাব মাহাবুব সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ব্যবসায় শুরু করেন। তিনি মৌসুমে ফরিদপুর থেকে ধান সংগ্রহ করে সিলেটে সংরক্ষণ করেন। মাহবুবের এই কার্যক্রমের মাধ্যমে স্থানের পরিবর্তন হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রথম পর্যায়ে জনাব মাহাবুবের প্রতিষ্ঠান স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথম পর্যায়ে জনাব মাহবুবের প্রতিষ্ঠান কোন ধরনের উপযোগ সৃ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর