উদ্দীপকে উল্লিখিত রিফাত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রিফাত একজন ঘুমন্ত অংশীদার।যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে।উদ্দীপকের নাফিস,রিফাত ও ও রাহাত একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। নাফিস ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন আবার পরিচালনায় অংশগ্রহণ করেন। রিফাত মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেন না। তার বৈশিষ্ট্য ঘুমন্ত অংশীদারের সাথে সম্পূর্ণ মিলে যায়।তাই বলা যায় যে, উদ্দীপকের রিফাত একজন ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রিফাত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর