ভবিষ্যতে তাহমিদের ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ভবিষ্যতে তাহমিদের ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর বলে আমি মনে করি।একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো একক মালিকানা।অর্থাৎ এ ব্যবসার মালিক একজন মাত্র ব্যক্তি। ফলে তিনি নিজেই ব্যবসার প্রয়োজনীয় মূলধন সংস্থান করেন এবং ব্যবসার সকল সিদ্ধান্ত একাই নেন। তার ইচ্ছে হলে ব্যবসা খুলে ইচ্ছে হলে ব্যবসা বন্ধ রাখে।উদ্দীপকের তাহমিদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্বল্পকালীন কোর্স করার পর রেল স্টেশনে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার স্থাপন করলো।এ ব্যবসায়ের অস্তিত্ব সম্পূর্ণ তাহমিদের সিদ্ধান্তের উপর টিকে থাকবে।এক মালিকানা ব্যবসায়ে অন্যান্য ব্যবসার মতো একাধিক মালিক নেই যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ব্যবসা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যবসায়ের কোন আইনও নেই। তাই আমি মনে করি,ভবিষ্যতে তাহমিদের ব্যবসাটি টিকে থাকার সম্ভাবনা তাহমিদের সিদ্ধান্তের ওপর।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ভবিষ্যতে তাহমিদের ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে তুমি মন…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর