দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব রফিকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নের জনাব রফিকের অবদান অনস্বীকার্য।পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংগঠিত সকল কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। ব্যবসায়ের বণ্টনকারী শাখা হলো বাণিজ্য। বাণিজ্যের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে বন্টন করা হয়।উদ্দীপকে দেখা যায় জনাব রফিক চাল উৎপাদন করে ও তা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৩০০০ জন। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের চাল রপ্তানি শুরু করেছেন।জনাব রফিকের এমন উদ্যোগের ফলে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। তার থেকে অনুপ্রাণিত হয়ে দেশের অনেক যুবক ব্যবসায় শুরু করবে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তিনি মধ্যপ্রাচ্যে চাল রপ্তানি করবেন। ফলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে। তাই বলা যায়, জনাব রফিকের অবদান দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব রফিকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর