উদ্দীপকে জনাব রফিক কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রফিক কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।পণ্য উৎপাদনকারী ও প্রকৃত ভোগকারির মধ্যে স্থানগত দূরত্ব বাণিজ্যের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূর করা হয়। ফলে পৃথিবীর এক প্রান্তে পণ্য উৎপাদিত হচ্ছে ও তা ভোগ হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। পণ্য প্রকৃত ভোগকারির নিকট পৌঁছানোর জন্য জলে,স্থলে ও আকাশ পথে ভিন্ন ধরনের পরিবহন প্রতিষ্ঠান কাজ করছে।উদ্দীপকের জনাব রফিক হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে ধান সংগ্রহ করে নিজস্ব কারখানায় চাল উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করেন। তার এই কার্যক্রমের ফলে চাল দেশের বিভিন্ন জেলার ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে। তাই বলা যায়,জনাব রফিক কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রফিক কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে কোন ধরনের উপযোগ সৃ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর