উদ্দীপকে বর্ণিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবসায় প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।এরুপ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়।উদ্দীপকে মি. জাকির ও তার ১৫ জন বন্ধু নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন।যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের পর ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। দেখা যাচ্ছে, তারা কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের পর ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পেরেছেন যা পাবলিক লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর