তুমি কি মনে কর, আদালতের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের পাওনা আমায় সম্ভব? উদ্দীপকের আলোকে যুক্তিসহ মতামত দাও
উত্তর: আমি মনে করি, আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি পাওনা আদায় সম্ভব। অংশীদারি আইন মেনে কোন অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নিবন্ধনক কর্তৃক নিবন্ধিত এবং প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বইতে তালিকাভুক্ত করা হলে সেই অংশীদারি ব্যবসাকে নিবন্ধিত অংশীদারী ব্যবসা বলে। নিবন্ধিত অংশীদারি ব্যবসা অনিবন্ধিত অংশীদারী ব্যবসা হতে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করে। উদ্দীপকে দেখা যায় মিস ফারহানা ও মিস তাহমিনা সমঝোতার ভিত্তিতে পাঁচ বছরের জন্য একটি নিবন্ধিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠা করেন। মিস রিমি নামে একজন ক্রেতা দীর্ঘদিন তাদের ৩০,০০০ হাজার টাকা পাওনা পরিশোধে গড়িমসি করছেন। এমতাবস্থায় তারা আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। যেহেতু তাদের ব্যবসায়টি নিবন্ধিত করা আছে তাই তারা আদালতে মামলা দায়ের করে পাওনা আদায় করতে সক্ষম হবে। অংশীদারি আইন অনুযায়ী নিবন্ধিত অংশীদারী ব্যবসা ১০০ টাকার অধিক পাওনা আদায়ে পাওনাদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে। ফলে দুই বান্ধবী আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের পক্ষে থাকবে।তাই আমি মনে করি, আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি পাওনা আদায় সম্ভব।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, আদালতের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের পাওনা আমায় …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর