“গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে জনাব আরিফকে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ সহায়তা করতে পারবে"- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: "গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জনাব আরিফকে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ সহায়তা করতে পারবে"- উক্তিটির সাথে আমি একমত।মানব সম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা,মূলধন ও বিনিয়োগ,আর্থিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।অন্যদিকে রাজনৈতিক দল,আইনশৃঙ্খলা পরিস্থিতি,নেতৃত্ব,দেশের সার্বভৌমত্ব,সরকারের স্থিতিশীলতা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।উদ্দীপকে জনাব আরিফ "গ্রাম বাংলা" নামে একটি কুটির শিল্প গড়ে তোলেন। এই শিল্পে উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি তিনি তার পণ্য বিদেশে রপ্তানি করার চিন্তা ভাবনা করছেন। এজন্য ব্যাংক ঋণ ও সরকারি সহযোগিতা প্রয়োজন।অর্থনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।জনাব আরিফ ব্যাংক হতে ঋণ নেওয়ার কথা ভাবছেন।ব্যাংক অর্থনৈতিক পরিবেশের উপাদান। অন্যদিকে রাজনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে।উন্নত রাজনৈতিক পরিবেশের ফলে দেশের ভূখণ্ডে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার ফলে দেশের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে রপ্তানি বাণিজ্য শুরু করতে পারে। তাই আমি মনে করি জনাব আরিফের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ সহায়তা করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে জনাব আরিফকে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর