“ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন”— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন"-উক্তিটি যথার্থ। এক মালিকানা ব্যবসা দ্রুত সফলতা পাবার অন্যতম কারণ হচ্ছে সঠিক জায়গা নির্বাচন। গ্রাহকদের খুব কাছাকাছি তাদের প্রয়োজনীয় সেবা নিয়ে গেলে তারাও খুশি হয়। ফলে ব্যবসা লাভবান হয়। উদ্দীপকের জনাব আলতাফ জেলা সদর হাসপাতালের দিক উল্টোপাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৬০ টাকায় দুপুরের খাবার এবং ৪০ টাকায় সকাল-বিকালের নাস্তা পরিবেশন করেন। সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়ায় রোগী ও তাদের স্বজনদের কাছে রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয়। জনাব আলতাফ সঠিক জায়গা বুঝেই তার ব্যবসাটি স্থাপন করেছেন।যেহেতু হাসপাতালে প্রতিদিন অনেক মানুষের ভিড় হয় এবং তাদের মানসম্মত পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয় তাই তারা আশেপাশের বিভিন্ন রেস্টুরেন্টে ভিড় করে। জনাব আলতাফ গ্রাহকদের মানসম্মত খাবার সরবরাহ করে তাদের সন্তুষ্টি অর্জন করেছেন। ফলে তার রেস্টুরেন্টে গ্রাহকদের ভিড় বাড়ে এবং তার অধিক মুনাফা অর্জন হয়। তাই বলা যায়, সঠিক স্থান নির্বাচনের ফলে এই জনাব আলতাফ ব্যবসায় সফলতা পেয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর