মি. নিখিল মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটি কোন ধরনের সমস্যার সম্মুখীন হবে? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: মিস্টার নিখিল মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটি অস্তিত্ব সমস্যার সম্মুখীন হবে। এক মালিকানা ব্যবসায়ের মালিক,পূজি সরবরাহকারী ও অসীম দায়বহনকারী ব্যক্তি শুধুমাত্র একজন হয়ে থাকে। ফলে এই ব্যবসায়ের সকল কর্তৃত্ব ও ক্ষমতা সে একাই ভোগ করে। কাউকে কোন জবাবদিহি করতে হয় না বলে সে তার ইচ্ছেমতো ব্যবসায় পরিচালনা করতে পারে। উদ্দীপকে দেখা যায় জনাব নিখিল একটি স্বর্ণের দোকান 'সিটি গোল্ড হাউস' প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে তার প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতা অর্জন করে। এখন তিনি বড় বড় শহরে শাখা খোলার কথা ভাবছেন। যেহেতু জনাব নিখিলের ব্যবসায়টি একটি এক মালিকানা ব্যবসায় তাই তার হঠাৎ মৃত্যুতে ব্যবসায়টি বন্ধ হয়ে যাবে। এখানে অন্য কোন মালিক থাকলে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা যেত। যেহেতু এক মালিকানা ব্যবসায় তাই নিখিল ছাড়া ব্যবসায়ের অন্য কোনো মালিক নেই। তাই ব্যবসায়টি বন্ধ হয়ে যাবে। তাই বলা যায় মি. নিখিল মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটি অস্তিত্ব সমস্যার সম্মুখীনন হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. নিখিল মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটি কোন ধরনের সমস্যার সম্মুখীন হব…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর