বাংলাদেশে সরকার গার্মেন্টস শিল্পের উন্নয়নে যে প্রণোদনা দিয়েছে তা কি যথেষ্ট? উদ্দীপকের আলোকে যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: বাংলাদেশ সরকার গার্মেন্টস শিল্পের উন্নয়নে যে আর্থিক প্রনোদনা দিয়েছে তা যথেষ্ট নয়, তবে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমি মনে করি। দক্ষ মানবসম্পদ, অর্থ ও ঋণ ব্যবস্থা, চাহিদা ও ভোগ, জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। উন্নত অর্থনৈতিক পরিবেশের কারণে একটি দেশের ব্যবসা-বাণিজ্য দ্রুত অগ্রগতি লাভ করতে পারে।দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ে। উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও শিল্পের ক্ষেত্রে এদেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাক রপ্তানি করে গোটা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশ তাদের কার্যাদেশ বাতিল করে।ফলে বাংলাদেশের পোশাক শিল্প অনেক ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে বাংলাদেশ সরকার তাদের আর্থিক প্রণোদনা দেয় যা অর্থনৈতিক পরিবেশের উপাদান। উদ্দীপকের গার্মেন্টস শিল্প অনিচ্ছাকৃতভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। করোনা মহামারীর কারণে তারা তৈরি পোশাক বিদেশে রপ্তানি করতে পারছে না এই ক্ষতির হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকার তাদের আর্থিক প্রণোদনা দিচ্ছে। এতে তাদের সকল সমস্যার সমাধান না হলেও আর্থিক ক্ষতি মোকাবেলায় কিছুটা সহায়তা করবে। তাই আমি মনে করি আর্থিক প্রণোদনা সম্পূর্ণ সমস্যার সমাধান করতে না পারলেও কিছুটা হলেও ক্ষতি মোকাবেলায় সহায়তা করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাংলাদেশে সরকার গার্মেন্টস শিল্পের উন্নয়নে যে প্রণোদনা দিয়েছে তা …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর