উদ্দীপকে পাটশিল্পগুলোর লোকসান হওয়ার পিছনে রাজনৈতিক পরিবেশ দায়ী- উক্তিটি যৌক্তিক। কোন দেশের সার্বভৌমত্ব,রাজনৈতিক দল, নেতৃত্ব,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,সরকারের নীতিমালা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। ইতিবাচক রাজনৈতিক পরিবেশ যেমন ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটায়, তেমনি নেতিবাচক রাজনৈতিক পরিবেশ ব্যবসা-বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। উদ্দীপকে দেখা যায় পাটের আঁশের সহজপ্রাপ্যতার কারণে দৌলতপুরে অধিকাংশ পাটশিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু শ্রমিকদের সময় মত বেতন না দেওয়া, শ্রমিক ধর্মঘট এবং পুরাতন যন্ত্রপাতির কারণে অধিকাংশ সময় প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। ফলে প্রতিবছর সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানের সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। উন্নত রাজনৈতিক পরিবেশের কল্যাণে একটি দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে। উদ্দীপকের সরকারি পাট শিল্প প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক পরিবেশে প্রভাবিত হয়ে শ্রমিকদের সময় মত বেতন দিচ্ছে না। ফলে শ্রমিকরা প্রায়সময় ধর্মঘট করছে। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিবছর লোকসানের সম্মুখীন হচ্ছে। তাই বলা যায় পাট শিল্প প্রতিষ্ঠানগুলো লোকসান হওয়ার পিছনে রাজনৈতিক পরিবেশ দায়ী।