প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করার পিছনে অবস্থানগত সুবিধা রয়েছে বলে আমি মনে করি। এক মালিকানা ব্যবসায় একটি স্বল্প পুঁজির ব্যবসা।যে কেউ যে কোনো স্থানে এরূপ সংগঠন গড়ে তুলতে পারে। এক মালিকানা ব্যবসায় সাফল্য লাভ করার কারণ হলো মালিক ভোক্তাদের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে পারে।যা বৃহদায়তন প্রতিষ্ঠান পারেনা। উদ্দীপকে দেখা যায় জনাব সাগর এ বি সি কলেজের সামনে একটি ফটোকপির দোকান পরিচালনা করেন। তিনি চিন্তা করলেন আজকাল ভর্তিসহ নানা কাজে ইন্টারনেট ব্যবহার হয়। তাই তিনি প্রিন্টার,কম্পিউটার ও কাজে সহায়তার জন্য দুজন কর্মচারী নিয়োগ দিলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করে চলেছে। কলেজের সামনে দোকান হওয়ায় ফটোকপি ও ইন্টারনেট সম্বলিত কাজের ব্যাপক চাহিদা রয়েছে। এখানে অবস্থানগত সুবিধাটি সে বুঝতে পারে।সাগর সেই সুযোগ কাজে লাগিয়ে দোকানে প্রিন্টার ও কম্পিউটার আনে। ফলে তার ব্যবসা সাফল্য লাভ করে। তাই বলা যায় প্রতিষ্ঠানটির সাফল্য লাভ করার পিছনে অবস্থানগত সুবিধা ভুমিকা পালন করেছে।