উদ্দীপকে খুলনার পাটশিল্প গড়ে ওঠার জন্য কোন পরিবেশের অবদান রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে খুলনায় পাট শিল্প গড়ে ওঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের অবদান রয়েছে। একটি দেশের ভূপ্রকৃতি,মৃত্তিকা,অবস্থান,জলবায়ু, নদ-নদী,বন-বনানী ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন রকমের হওয়ায়ব্যবসা-বাণিজ্যে বৈচিত্র দেখা যায়। প্রাকৃতিক পরিবেশের প্রভাবে বিভিন্ন দেশের প্রাকৃতিক সম্পদে বৈচিত্র্যতা দেখা যায়। উদ্দীপকে দেখা যায় পাটের আশের সহজ প্রাপ্যতার কারণে খুলনার দৌলতপুরে অধিকাংশ পাটশিল্প গড়ে উঠেছে। ওই অঞ্চলের ভূ-প্রকৃতি ও মৃত্তিকা পাট চাষের জন্য উপযুক্ত হওয়ায় ঐ অঞ্চলে অধিক পাট চাষ হয়। যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় খুলনায় পাট শিল্প গড়ে ওঠার পিছনে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর অবদান রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে খুলনার পাটশিল্প গড়ে ওঠার জন্য কোন পরিবেশের অবদান রয়েছে? …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর