উদ্দীপকের চিত্রটি 'বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত:- এ বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত এ বিষয়ে আমি একমত। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি বলে। এরূপ সংগঠন সহজে ভাঙ্গে না এবং চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। এ প্রতিষ্ঠানের সদস্যদের দায় সীমিত হয়। অন্যান্য ব্যবসা সংগঠনের তুলনায় কোম্পানি সংগঠন অধিক বৃহদায়তনের হয়ে থাকে। উদ্দীপকে যে চিত্রটি দেখানো হয়েছে তা কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি। কোম্পানি আইন ১৯৯৪ সালের আইন অনুযায়ী একটি কোম্পানি গঠন করতে এ সকল পর্যায়ে অতিক্রম করতে হয়। অন্যান্য ব্যবসা সংগঠনের তুলনায় কোম্পানি সংগঠনে আইনগত ঝামেলা অধিক। কোম্পানি সংগঠনের শুরু থেকে শেষ পর্যন্ত আইন অনুযায়ী সবকিছু করতে হয়। এখানে বিভিন্ন ধাপে ধাপে একটি প্রতিষ্ঠান তার কার্যক্রম শুরু করতে পারে। অন্য ব্যবসা সংগঠন যেমন একমালিকানা বা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এত আইনগত বাধা নেই। তাই বলা যায় উদ্দীপকের চিত্রটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি 'বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত:- এ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর