জনাব রাশেদ কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাশেদ সমাজের ভোক্তা ও সরকার পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হল ক্রেতা ও ভোক্তা। ব্যবসায়ের সকল কর্মকান্ড এই ক্রেতা ও ভোক্তা শ্রেণীকে ঘিরেই হয়ে থাকে। তাই ক্রেতাকে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা ব্যবসায়ীদের দায়িত্ব। অপরদিকে একটি সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা হচ্ছে সরকার। ব্যবসায়ের প্রতি সরকার যেমন দায়িত্ব পালন করে তেমনি ভাবে ব্যবসায়ীরও সরকারের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়।যেমন সরকারকে যথারীতি কর ও রাজস্ব প্রদান করা। উদ্দীপকের জনাব রাশেদ একজন মুদি ব্যবসায়ী। তিনি নায্যমূল্যো পণ্য বিক্রয় করে থাকেন। শিশু খাদ্য বিক্রয়ের সময় অতিরিক্ত সর্তকতা অবলম্বন করেন। মেয়াদোত্তীর্ণ খাবার বা নকল পণ্য বিক্রয় করেন না। সরকারকে সময়মতো কর দেন। তাই বলা যায় জনাব রাশেদ সমাজের ভোক্তা ও সরকার পক্ষের প্রতি তার সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রাশেদ কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর