উদ্দীপকে 'SR [গণিত] লি. ঘোষিত ৫টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে SR লিমিটেড কর্তৃক ঘোষিত পাঁচটি শেয়ারের বিপরীতে একটি যে শেয়ার দেয়া হয় তা হলো বোনাস শেয়ার। কোম্পানির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ না দিয়ে যে শেয়ার ইস্যু করা হয় তাকে বোনাস শেয়ার বলে। সঞ্চিতি তহবিলে সঞ্চিতির পরিমাণ বেড়ে গেলে এরুপ শেয়ার ইস্যু করা হয়।এতে কোম্পানির মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু শেয়ারহোল্ডারদের সংখ্যার কোন পরিবর্তন হয় না। উদ্দীপকের আসিফ SR লিমিটেড কোম্পানির ৫০ লক্ষ টাকা শেয়ার ক্রয় করেন। কোম্পানিটির জুন মাসের ১০% নগদ লভ্যাংশ এবং পাঁচটি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি তার সঞ্চিত তহবিলকে মূলধনে রূপান্তর করে। এ শেয়ার বিক্রি করে শেয়ারহোল্ডাররা অতিরিক্ত কিছু নগদ অর্থ পায়। যার ফলে কোম্পানি অতিরিক্ত মূলধন অর্জন করে লাভবান হয় এবং শেয়ারহোল্ডাররা অতিরিক্ত কিছু অর্থ অর্জন করে লাভবান হয়। তাই বলা যায় উদ্দীপকের SR লিমিটেড কোম্পানির ঘোষিত ৫ টি শেয়ারের পরিবর্তে ১টি বোনাস শেয়ার দেওয়া যথার্থ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'SR লি. ঘোষিত ৫টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় ত…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর