উদ্দীপকের সালাম দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়টি কোন ধরনের বিলোপসাধন ঘটবে? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সালাম দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়টির বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন ঘটবে। কোন বিশেষ ঘটনার ভিত্তিতে যদি কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে তবে তাকে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বলে। অংশীদারি আইনের ৪২ ধারায় এসব ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।তার মধ্যে কোন অংশীদার দেউলিয়া ঘোষিত হলো অন্যতম। উউদ্দীপকে সালাম,রফিক ও শফিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। ব্যবসায়ে সালাম মূলধন সরবরাহ করে ও পরিচালনায় অংশ নেয়। রফিক মূলধন না দিয়ে নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শফিককে চুক্তি অনুযায়ী শুধুমাত্র সরবরাহকৃত মূলধন অনুযায়ী দায় বহনে বাধ্য থাকবে। পাঁচ বছর পর সালাম দেউলিয়া হলে ব্যবসায়টি বন্ধ হয়ে যায়।যেহেতু ব্যবসার একজন সক্রিয় অংশীদার দেউলিয়া ঘোষিত হয়েছে তাই আইন অনুযায়ী তাদের ব্যবসাটির বিলোপ ঘটবে। আদালতের তত্ত্বাবধানে তাদের অংশীদারি ব্যবসায়টির বিলোপ ঘটবে। আদালতে কেউ আবেদন না করে ব্যবসায় চালাতে পারবে কিন্তু আইন অনুযায়ী তা অবৈধ। তাই বলা যায়, উদ্দীপকের সালাম দেউলিয়া ঘোষিত হওয়ায় তাদের ব্যবসায়টির বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ঘটবে।।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সালাম দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়টি কোন ধরনের বিলোপসা…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর