উদ্দীপকে উল্লেখিত সমস্যার কারণে প্রতিষ্ঠানটির আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটবে। আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করার নির্দেশ দেয় তবে তাকে আদালতের নির্দেশে বিলপ সাধন বলে। অংশীদারি আইনের 44 ধারায় এরূপ বিলপ সাধনের কারণগুলো উল্লেখ করা হয়েছে।যার মধ্যে কোন সদস্যের মস্তিষ্ক বিকৃতি অন্যতম। উদ্দীপকে দেখা যায় জনাব সগীর, মিলন ও তুহিন একত্রিত হয়ে 'থ্রি স্টারস ট্রেডার্স' নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উক্ত ব্যবসায়ের একজন অংশীদার তুহিনের মস্তিষ্ক বিকৃতি হওয়ায় প্রতিষ্ঠানটি সমস্যার সম্মুখীন হচ্ছে। অংশীদারি আইনের 44 ধারায় বলা হয়েছে কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটির বিলুপসাধন ঘটবে। আদালত যদি কোন ব্যবসায়ের বিলোপ নির্দেশ দেয় তবে ব্যবসাটি টিকে থাকার কোন সম্ভাবনা থাকে না। আদালতের নির্দেশ অমান্য করে অন্য অংশীদাররা ব্যবসা চালিয়ে যেতে পারে কিন্তু আইনের দৃষ্টিতে তা অবৈধ। যেহেতু তুহিন মস্তিষ্ক বিকৃত হওয়ায় চুক্তি সম্পাদনের যোগ্যতা হারিয়েছেন।তাই তাদের মধ্যকার তিনজনের অংশীদারি সম্পর্কটি আর থাকবে না। তাই উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সমস্যার কারণে প্রতিষ্ঠানটির আদালতের নির্দেশে বিলপসাধন ঘটবে।