উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দলিলপত্র প্রণয়ন পর্যায়ে কোম্পানিকে দুটি কার্যক্রম সম্পন্ন করতে হয়। কোম্পানি গঠন করার জন্য নিবন্ধক এর নিকট যে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হয় তা তৈরীর সময়কালকেই দলিলপত্র প্রণয়ন পর্যায় বলে। এই পর্যায়ে কোম্পানিকে দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করতে হয়। একটি হলো স্মারকলিপি এবং অন্যটি পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি হলো কোম্পানির প্রধান দলিল।এতে কোম্পানির নাম,ঠিকানা,উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি ধারা লিপিবদ্ধ করা হয়। এখানে কোম্পানি বর্তমানে ও ভবিষ্যতে কি কি কার্যক্রম করবে এবং করতে পারবে তা লিখা হয়। অন্য দলিলটি হলো কোম্পানির পরিমেল নিয়মাবলী।এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয়াবলি লেখা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলক এই দলিলটি তৈরি করতে হয়।পাবলিক লিমিটেড কোম্পানি এই দলিল তৈরি করতে না চাইলে কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারে। তাই বলা যায় দলিলপত্র প্রণয়ন পর্যায়ে কোম্পানিকে দুটি কার্যক্রম সম্পন্ন করতে হয়।