উদ্দীপকে উল্লিখিত মিলনের সন্তান কোন ধরনের অংশীদার হিসেবে গণ্য হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিলনের সন্তান সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য হবে। কোন ব্যক্তি যার ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক বলে। অংশীদারি আইন অনুযায়ী কোন নাবালক অংশীদার হতে পারে না।তবে সকল অংশীদার সম্মত হলে তাকে অংশীদারি ব্যবসায়ে গ্রহণ করা যেতে পারে।তবে সে উক্ত ব্যবসায়ে সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য হবে।অর্থাৎ তার দায় তার বিনিয়গকৃত মূলধনের সমান হবে। উদ্দীপকে জনাব সগীর তুহিন ও মিলন একত্রিত হয়ে 'থ্রি স্টার্স ট্রেডার্স' নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিছুদিন পর মিলন সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার ১৫ বছর ছেলেকে অংশীদার হিসেবে গ্রহণ করা হয়। সে উক্ত ব্যবসায়ে একজন নাবালক অংশীদার; অর্থাৎ সীমাবদ্ধ অংশীদার। তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত মিলনের সন্তান সীমাবদ্ধ অংশেদার হিসেবে গণ্য হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিলনের সন্তান কোন ধরনের অংশীদার হিসেবে গণ্য হবে? …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর