জনাব রাশেদের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উত্তর: জনাব রাশেদের কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে নৈতিক। ব্যবসা কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা, ভালোকে গ্রহণ মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। উদ্দীপকে জনাব রাশেদ ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন। তিনি শিশুখাদ্য বিক্রয় করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। মেয়াদোত্তীর্ণ খাবার বা নকল পন্য বিক্রয় করেন না।সরকারকে সময়মত কর দেন। তার এই কর্মকাণ্ডগুলো নৈতিকতার বিচারে নৈতিক। একজন সৎ ব্যবসায়ীকে সমাজে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা করলে সমাজের বিভিন্ন পক্ষ যেমন ক্রেতা,সরকার,কর্মচারী,পণ্য্ সরবরাহকারী ইত্যাদি উপকৃত হয়। তাদের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে মূলত ব্যবসায়ী নিজেই উপকৃত হয়।কারণ তার ব্যবসার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে।ফলে সে ব্যবসায়িক সাফল্য অর্জন করে। জনাব রাশেদ ও ব্যবসা পরিচালনা ক্ষেত্রে নৈতিকতার পরিচয় দিচ্ছে।তাই বলা যায়, জনাব রাশেদের কর্মকান্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রাশেদের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর