উদ্দীপকের মি. রিফাত অন্যদের মতো সমান মুনাফা পাবে বলে আমি মনে করি। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে,লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে।এরূপ অংশীদার ব্যবসায়ের অসীম দায় বহন করে। উদ্দীপকে সিফাত,সাঈদ,মনির ও রিফাত মিলে একটি অংশীদারি ব্যবসা গঠন করে। সিফাত ব্যবসার একজন কর্মী অংশীদার। সিফাত সাঈদ ও মনিব ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করলেও রিফাত অংশগ্রহণ করেনি। বছর শেষে সে সমান মুনাফা দাবি করে। বৈশিষ্ট্য অনুযায়ী রিফাত একজন ঘুমন্ত অংশীদার। কারন সে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেনি। যেহেতু সে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে এবং অসীম দায়ও বহন করছে তাই সে আইন অনুযায়ী অন্যান্য অংশীদারের ন্যায় সমান মুনাফা পাবে। তাই বলা যায় রিফাতের মুনাফা দাবি করা সম্পূর্ণ যৌক্তিক।