ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের আইন অমান্য করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ম্যানিকিউর ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করছে। বর্তমানে পরিবেশ দূষণের সবচেয়ে বড় দায় ব্যবসায়ের। বড় বড় শিল্প কারখানার বর্জ্যের মাধ্যমে পানি,বায়ু,মাটি দূষিত হচ্ছে। এতে পুরো বিশ্বের চেহারা পাল্টে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণের বিষয়টি বর্তমানে সারা বিশ্বেই ব্যাপক আলোচনার বিষয়। দূষণ ঠেকাতে বর্তমানের দেশি ও বিদেশী বিভিন্ন আইন কার্যকর রয়েছে। উদ্দীপকে দেখা যায় কীর্তনখোলা নদীর তীরে ম্যানিকিউর ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা অবস্থিত। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে মিশছে। এতে করে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। কারখানাটি অপরিশোধিত বর্জ্যের মাধ্যমে পানি ও বায়ু দূষিত হচ্ছে। তারা পরিবেশ সংরক্ষণের আইন অনুযায়ী কারখানা পরিচালনা করছে না।তাই বলা যায় কোম্পানিটি পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের আইন অমান্য করেছে? উদ্দীপক…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর