দূষণ রোধের জন্য ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: দূষণ রোধে ম্যানিকিওর ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। বর্তমানে সারা বিশ্বে শিল্প-বাণিজ্য বেড়ে ওঠার কারণে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। শিল্প কারখানার বর্জ্যৈর মাধ্যমে পানি,বায়ু,মাটি দূষণ হচ্ছে। উদ্দীপকে ম্যানিকিউর ফার্মাসিউটিক্যালস লিমিটেড কীর্তনখোলা নদীর তীরে একটি কারখানা স্থাপন করে।তাদের কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে।ফলে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। এলাকার অধিকাংশ লোক ক্ষুব্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চিন্তা করছে।এই পরিকল্পনাগুলো হওয়া উচিত আধুনিক এবং কার্যকর। ম্যানিকিউর ফার্মাসিউটিকাস লিমিটেড পানি দূষণের মাত্রা কমানোর জন্য বর্জ্য শোধন যন্ত্রপাতি বা Effluent Treatment Plant(ETP) বসাতে পারে। বর্তমানে শিল্প কারখানায় এটির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পানি দূষণ ঠেকাতে ফিল্টারের ব্যবহারও করা যেতে পারে।বায়ু দূষণ ঠেকাতে চিমুনি লাগাতে পারে অথবা উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারে। এসব পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ম্যানিকিউর ফার্মাসিউটিক্যালস লিমিটেড দূষণ রোধ করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দূষণ রোধের জন্য ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের পদক্ষেপ ন…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর