'X [গণিত] প্রতিষ্ঠানে ব্যবসার পরিধি বাড়ানোর ক্ষেত্রে পরিবেশের যে উপাদানটি অনুকূল বলে তুমি মনে করো তা উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: X প্রতিষ্ঠানের ব্যবসায়ের পরিধি বাড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের উপাদান অনুকূল বলে আমি মনে করি। দক্ষ মানবসম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা,বিনিয়োগ,জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। ইতিবাচক অর্থনৈতিক পরিবেশ দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায়।দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে। ব্যবসায়ের জন্য অর্থ ও উন্নত ঋণ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে X প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর যেখানে ব্যবসার পরিবেশকে দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটি সরকারের অনুকূল আইনের কারণে সুষ্ঠুভাবে পরিচালনা করা সহজ হচ্ছে। বর্তমানে ব্যবসার বাহ্যিক পরিবেশ স্থিতিশীল থাকার কারণে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ব্যবসা সম্প্রসারণের চিন্তা করছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ।যেমন দক্ষ মানবসম্পদ,অর্থ, ঋণ ব্যবস্থা ইত্যাদি। এগুলো ছাড়া যেমন ব্যবসা গঠন করা যায় না তেমনি ব্যবসার সম্প্রসারণও করা যায় না। তাই আমি মনে করি,X প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি বাড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের উপাদান অনুকূল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'X প্রতিষ্ঠানে ব্যবসার পরিধি বাড়ানোর ক্ষেত্রে পরিবেশের যে উপাদানট…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর