কোন বৈশিষ্ট্যের কারণে রিমা পরবর্তী পর্যায়ে সংগঠনটি গড়ে তুলেছে বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: অনিশ্চিত স্থায়িত্ব বৈশিষ্ট্যের কারণে রিমা পরবর্তীতে পর্যায়ে সংগঠনটি গড়ে তুলেছে। দুই বা অধিক ব্যক্তির সমঝোতার ভিত্তিতে গঠিত ব্যবসায় সংগঠনকে অংশীদারি ব্যবসা বলে। এই ব্যবসায়ের পৃথক কোন আইনগত সত্তা নেই।ফলে অংশীদারদের ইচ্ছা-অনিচ্ছায় ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে। উদ্দীপকে দেখা যায় রিমা ও তানিয়া দুই বন্ধু চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় একটি আর্টিফিশিয়াল জুয়েলারি দোকানের মালিক। ডিজাইনের আধুনিকতা ও বৈচিত্রের কারণে বিক্রি কম হওয়ায় তানিয়া রিমার সাথে দুর্ব্যবহার করে।রিমা নিজের মূলধন তুলে নিয়ে অন্য একটি বিপণী বিতানে আরেকটি দোকান খুলে। উদ্দীপকে দুই বন্ধুর ভুল বোঝাবুঝির কারণে তাদের অংশীদারি সম্পর্কের বিলুপ্তি ঘটে। অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের ইচ্ছা-অনিচ্ছায় ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভরশীল। রিমা নিজের ইচ্ছায় ব্যবসা হতে চলে যায়। তাই আমি মনে করি অংশীদারি ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব বৈশিষ্ট্যের কারণে রিমা পরবর্তীতে ব্যবসাটি গড়ে তুলেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন বৈশিষ্ট্যের কারণে রিমা পরবর্তী পর্যায়ে সংগঠনটি গড়ে তুলেছে বলে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর