সাজিদের বাবার ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সাজিদের বাবার ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ের মালিক একজন হয় এবং মালিক নিজেই ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে, ঝুকি গ্রহণ করে, মুনাফা ভোগ করে, দায় পরিশোধ করে এবং ব্যবসায় একাই পরিচালনা করে তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায়ীদের দায় অসীম হয় এবং এক মালিকানা ব্যবসায় ক্ষুদ্র আয়তনের হয়। সাজিদের বাবার একটি স্টেশনারি দোকান আছে। তার পিতাকে সাহায্য করতে সে দোকানে বসে। সাজিদের বাবার একক পরিচালনায় ব্যবসায়ীটি পরিচালিত হয় এবং তিনি ব্যবসায়ের একমাত্র মালিক এবং ব্যবসায়ের সমস্ত দায় তিনি একাই বহন করেন। সাজিদের বাবার ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে সাজিদের বাবার ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়ী।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সাজিদের বাবার ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর