ব্যবসায়বান্ধব অর্থনৈতিক পরিবেশ কীভাবে মি. রবিনের ব্যবসায়ে সহায়তা করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশ আর্থিক সহায়তার মাধ্যমে মিস্টার রবিনকে সহায়তা করেছে। কোন একটি দেশের জনগণের আয়, সঞ্চয়, অর্থ, ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ এর উপর ভিত্তি করে সেই দেশের অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। উদ্দীপকে পঞ্চগড়ের মাটি ও জলবায়ু চা চাষের জন্য উপযোগী হওয়ায় মিস্টার রবিন সেখানে একটি চা বাগান করেন। নিজ দেশ ছাড়াও বিদেশে তার চায়ের পর্যাপ্ত চাহিদা দেখা যায়। এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। বর্তমানে, দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসায় বান্ধব। যেকোনো দেশের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশের অনুকূল উপস্থিতি দেশের ব্যবসায় বাণিজ্যকে উন্নত করতে সাহায্য করে। উদ্দীপকের ব্যবসায়টি অর্থনৈতিকভাবে এমন এক পরিস্থিতির শিকার। মিস্টার রবিনের চা ব্যবসা সম্প্রসারণের জন্য অনেক অর্থের প্রয়োজন। এজন্য দেশটির অর্থনৈতিক পরিবেশের অর্থ ঋণ ব্যবস্থা শিল্পটিকে আর্থিক সহায়তা দিলে তাদের ব্যবসায়ের বাধাগুলো দূর হবে। তাই বলা যায় যে আর্থিক সহায়তার মাধ্যমে ব্যবসা বান্ধব অর্থনৈতিক পরিবেশকে ব্যবসায়ের সহায়তা করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায়বান্ধব অর্থনৈতিক পরিবেশ কীভাবে মি. রবিনের ব্যবসায়ে সহায়তা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর