X, Y এবং Z এর ব্যবসায়টির ভিত্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর: X,Y এবং Z এর ব্যবসায়টি একটি অংশীদারি ব্যবসায় যার ভিত্তি চুক্তি। অংশীদারি ব্যবসায় হলো চুক্তির দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বৈধ উপায়ে অর্থ উপার্জনের নিমিত্তে যে ব্যবসায় গড়ে উঠে। অংশীদারগণ ব্যবসায় সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে অংশীদারি চুক্তি বলে। অংশীদার ব্যক্তিগণের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারী চুক্তিপত্র বলে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। উদ্দীপকে তিন বন্ধু মিলে একটি ব্যবসায় সংগঠন তৈরি করেছেন। তারা তাদের ব্যবসায় লাভ লোকসান সমহারে বন্টনে চুক্তি স্বাক্ষর করে। তাদের ব্যবসায়টি চুক্তির ভিত্তিতে গঠিত হয়েছে তাই বলা যায় এটি একটি অংশীদারি ব্যবসায়। সুতরাং উদ্দীপকের অংশীদারি ব্যবসাটির মূল ভিত্তি চুক্তি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
X, Y এবং Z এর ব্যবসায়টির ভিত্তি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর