ভবিষ্যতে সাজিদের ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? ব্যাখ্যা কর।
উত্তর: ভবিষ্যতে দক্ষতার সাথে ব্যবসায়টি পরিচালনা করতে পারলে সাজিদের বাবার ব্যবসায়টি টিকে থাকবে। দূরদর্শিতার সাথে ব্যবসায়টি পরিচালনা করলে এবং ভবিষ্যতে উপলব্ধি করার সামর্থ্য থাকলে ব্যবসায়টি ভবিষ্যতে টিকে থাকবে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন তাহলে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। উদ্দীপকে সাজিদের বাবার বাসস্ট্যান্ডে একটি স্টেশনারির দোকান আছে। তিনি তার পিতাকে সাহায্য করতে দোকানে বসেন। একদিন সাজিদ লক্ষ্য করলো বাসস্ট্যান্ডে কোন মোবাইল সার্ভিসিং সেন্টার নেই। তাই সাজিদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্বল্পকালীন কোর্স সম্পন্ন করে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নিল। সাজিদের মধ্যে একজন সফল ব্যবসায়ীর দূরদৃষ্টি গুণাবলী বিদ্যমান। এই গুণাবলীর মাধ্যমে সাজিদ গ্রাহকদের চাহিদা সম্পর্কে আগাম ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে সে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে বাসস্ট্যান্ডে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করেন। তাই বলা যায় যে, দূরদর্শিতা সাজিদের ব্যবসায়টিকে টিকে রাখতে সহায়তা করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ভবিষ্যতে সাজিদের ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর