উদ্দীপকে মিসেস রেবেকার ব্যবসায়ে ব্যবসার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস রেবেকার ব্যবসায় ব্যবসায়ের লেনদেনের পুনঃপুনিকতা ফুটে উঠেছে। ব্যবসায় ক্ষেত্রে লেনদেন বারবার সম্পাদিত হয়ে থাকে। বারবার কোন কিছু ক্রয় করে বারবার বিক্রি করে মুনাফা অর্জনের প্রয়াস চালানোকে লেনদেনের পুনঃপুনিকতা বলা হয় । উদ্দীপকে মিসেস রেবেকা একজন বুটিক হাউজের মালিক। তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে সেগুলা যথাসময়ে সরবরাহ করেন। তার এই কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলতে থাকে এবং অল্প কিছুদিন এই তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়।মিসেস রেবেকার ধারাবাহিক কাজটি লেনদেনের পুনঃপুনিকতা সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায় যে,উদ্দীপকের মিসেস রেবেকার ব্যবসায়ের ব্যবসায়ী লেনদেনের পুনঃপুনিকতা বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস রেবেকার ব্যবসায়ে ব্যবসার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর