বেকার সমস্যা সমাধানে তার এই ব্যবসায়ের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বেকার সমস্যা সমাধানে মিসেস রেবেকার ব্যবসায়টি গুরুত্বপূর্ণ। ব্যবসার ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হচ্ছে। এতে ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত-অশিক্ষিত অথবা বেকার যুবক যুবতীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে সক্ষম হচ্ছেন। বাংলাদেশের যে মারাত্মক বিকাশ সমস্যা বিদ্যমান তার সমাধানে ব্যবসার উন্নয়নের কোন বিকল্প নেই। উদ্দীপকে মিসেস রেবেকা একজন বুটিক হাউজের মালিক। তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে যথাসময়ে সেগুলো সরবরাহ করার প্রচেষ্টা করেন। তার এই কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলতে থাকে এবং অল্প কিছুদিনের মধ্যেই তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। এজন্য তিনি বিভিন্ন এলাকায় তার বুটিক হাউজের আরো কয়েকটি শাখা স্থাপন করতে পারেন। সফল ব্যবসায়ী হলো এমন একজন ব্যক্তি যিনি ঝুঁকি ও অনুমান নির্ভর পথযাত্রায় নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হন। উদ্দীপকের মিসেস রেবেকা একজন সফল ব্যবসায়ী। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তার বুটিক হাউজের শাখা স্থাপন করেছেন। এতে দেশের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও কমেছে। এর ফলে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। তাই বলা যায় যে বেকারত্ব সমস্যা সমাধানে মিসেস রেবেকার ব্যবসায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বেকার সমস্যা সমাধানে তার এই ব্যবসায়ের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর