নিতাই ঘোষের কার্যাবলি বাণিজ্যের কোন শাখার মধ্যে পড়ে? ব্যাখ্যা- কর।
উত্তর: নিতাই ঘোষের কার্যাবলী বাণিজ্যের অভ্যন্তরীণ শাখার মধ্যে পড়ে।কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ব্যবসায় সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই ধরনের বাণিজ্যে ক্রেতা ও বিক্রেতা একই দেশে বসবাস করেন। প্রকৃতি অনুযায়ী এ ধরনের ব্যবসায়ীকে পাইকারি ও খুচরা ব্যবসায় হিসেবে ভাগ করা হয়।উদ্দীপকে নিতাই ঘোষ একজন দই ব্যবসায়ী।বিভিন্ন এলাকা থেকে দুধ সংগ্রহ করে দই তৈরি করে থাকেন। উক্ত কাজে তার কর্মীরা তাকে সহায়তা করেন। তার দোকানে অনেক কাস্টমার আসে। কিন্তু অর্থের অভাবে সবার চাহিদা তিনি পূরণ করতে পারেন না। তার এই ব্যবসায়টি দেশের সীমানার মধ্যে হওয়ায় অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে নিতাই ঘোষের কার্যাবলী বাণিজ্যের অভ্যন্তরীণ শাখার মধ্যে পড়ে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নিতাই ঘোষের কার্যাবলি বাণিজ্যের কোন শাখার মধ্যে পড়ে? ব্যাখ্যা- কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর