মিজান কি অংশীদারি ব্যবসায় থেকে অবসর গ্রহণ করতে পারবে? অংশীদারি ব্যবসায়ের আইনুযায়ী যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে মিজান অংশীদারী আইন অনুযায়ী ব্যবসায় হতে অবসর গ্রহণ করতে পারবে। দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। ১৯৩২ সালের আইন দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং অংশীদারদের দায় সাধারণত অসীম থাকে এ ধরনের ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলা হয়। উদ্দীপকে মিজান, সিজান ও জিহান একটি ব্যবসায় আরম্ভ করেছে যাতে তাদের প্রত্যেকের দায় অসীম। জিহান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। জিহানের পক্ষে কাজ করে থাকে। এবং মিজান আর বাসায় থাকতে চাচ্ছে না। সে আলাদাভাবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। অংশীদারি ব্যবসায়ের আইনগত সত্তার অভাব থাকার কারণে এই ধরনের ব্যবসায়ের স্থায়িত্ব বা অংশীদারদের ব্যবসায়ী থাকা না থাকার বিষয়টি সম্পূর্ণ তাদের উপর নির্ভরশীল। ১৯৩২ সালের ৩২[১] ধারা অনুযায়ী যে কেউ সকল অংশীদারের সম্মতিক্রমে অংশীদারি ব্যবসায় হতে অবসর গ্রহণ করতে পারে। তাই বলা যায় যে মিজান অংশীদারি আইন অনুযায়ী ব্যবসা হতে অবসর গ্রহণ করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিজান কি অংশীদারি ব্যবসায় থেকে অবসর গ্রহণ করতে পারবে? অংশীদারি ব্যব…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর