শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মতো ব্যবসায়ের একটি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে? তুমি কি এই উক্তির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মতো ব্যবসায়ের একটি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে উদ্দীপকে, শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের একটি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেখানে হাজার হাজার লোক কাজ করে। কোম্পানিটির অর্থের প্রয়োজন হলে বাজারে শেয়ার বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি একটি বৃহত্তর ব্যবসার সংগঠন। এতে দেশের অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যার ফলে দেশের বেকারত্ব সমস্যা দিন দিন কমে যাচ্ছে। বেকার সমস্যার সমাধান হওয়ায় দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে যায়। আর মাথাপিছু আয় বেড়ে গেলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। এছাড়া ও বৃহদায়তন ব্যবসায়ের মাধ্যমে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে। যা দেশের অর্থনীতির চাকা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় যে, শাহিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মত পাবলিক লিমিটেড কোম্পানি দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মতো ব্যবসায়ের একটি দেশের অর্থনীতিতে …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর