উদ্দীপকের রাফি ফুড লিমিটেড ব্যবসায়ী ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করেছে। ভোক্তাদের কেন্দ্র করে ব্যবসায়ীর সকল কার্যক্রম পরিচালিত করা হয়।প্রতিষ্ঠান হতে ক্রেতা ও ভোক্তারা পণ্য সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়িত্ব পালন করতে হয় তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতা বা ভোক্তাদের পণ্য ক্রয়ের উপরে ব্যবসায়ের সাফল্য নির্ভর করে। উদ্দীপকের রাফি ফুড লিমিটেড একটি বিখ্যাত ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গুণগতমানের পণ্য বিক্রয় করে থাকে।যার কারণে ক্রেতা ও ভোক্তারা খুব সহজে কোম্পানির পণ্য খুঁজে পায়।রাফি ফুড লিমিটেডের কার্যক্রম সামাজিক দায়িত্ব পালনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, বলা যায় যে উদ্দীপকের রাফি ফুড লিমিটেড ক্রেতা ও ভোক্তার প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছে।