জনাব নাঈমের অংশীদারিত্বের ধরন বিবেচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অবস্থা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব নাইম একজন আপাতদৃষ্টিতে অংশীদার। ফলে ব্যবসায় হতে তার অবসর গ্রহণে প্রতিষ্ঠানটি নতুন সদস্যসহ অন্যান্য সদস্যদের মধ্যে নতুন চুক্তি করে ব্যবসায় পরিচালনা করতে পারবে। যে অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণের পরও ব্যবসায় হতে তার বিনিয়োগকৃত মূলধন উত্তোলন করে না বরং তা ঋণ হিসেবে ব্যবসায়ে জমা রাখে ওই অংশীদারকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে। উদ্দীপকে জনাব মনির ও তার ছয় বন্ধু মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দুই বছর পর মনিরের একজন বন্ধু নাইম ব্যবসায় হতে চলে যান। তবে তার বিনিয়োগকৃত অর্থ প্রতিষ্ঠানের প্রয়োজনে রেখে দেন। অংশীদারী ব্যবসায়ে কোন অংশীদারের মৃত্যু হলে বা কোন অংশীদার অবসর গ্রহণ করলে তাদের মধ্যকার অংশীদারি সম্পর্কে বিলোপ ঘটে। এ ক্ষেত্রে অন্যান্য অংশীদাররা মিলে নতুন চুক্তি করে ব্যবসায় পুনর্গঠন করতে পারবে।তাই আমি মনে করি, উদ্দীপকে নাইম চলে যাওয়ার পর প্রতিষ্ঠানটি নতুন চুক্তি করে ব্যবসাটি পরিচালনা করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব নাঈমের অংশীদারিত্বের ধরন বিবেচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অবস্থ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর