জনাব রোদের মাছ চাষ কি ব্যবসায়ের পর্যায়ে পড়ে? ব্যাখ্যা কর
উত্তর: জনাব রোদের মাছ চাষ ব্যবসায়ের পর্যায়ে পড়ে না। ব্যবসা বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে বুঝায়। ব্যবসায়ের ক্ষেত্রে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। এতে উপযোগ সৃষ্টির বৈশিষ্ট্য থাকতে হবে। তবেই তা ব্যবসা বলে পরিগণিত হবে। উদ্দীপকে দেখা যায়, জনাব রোদ একটি পুকুর লিজ নিয়ে হ্যাচারি থেকে পোনা কিনলেন। নিয়মিত মাছের পরিচর্যা করেন ও খাবার দেন। মাছ বড় হলে তিনি তা তৃপ্তি সহকারে খান এবং আত্মীয়-স্বজনকে উপহার দেন। তার এই কর্মকাণ্ডে কোথাও মুনাফা অর্জনের বিষয়টি দেখা যাচ্ছে না। তাই নির্দ্বিধায় বলা যায়,জনাব রোদের কর্মকান্ড ব্যবসায়ের পর্যায়ে পড়ে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রোদের মাছ চাষ কি ব্যবসায়ের পর্যায়ে পড়ে? ব্যাখ্যা কর
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর