জনাব রোদের বাণিজ্যিকভাবে মাছ চাষের সমস্যার সমাধানে বাণিজ্য সহায়ক কার্যাবলির ভূমিকা তুলে ধর।
উত্তর: জনাব রোদের বাণিজ্যিকভাবে মাছ চাষের সমস্যা সমাধানে ব্যাংক সহায়ক ভূমিকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যবসা পরিচালনায় অর্থের প্রয়োজনীয়তা অনুশিকার্য।এছাড়াও ব্যবসায়ে আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠ লেনদেনের প্রশ্ন উঠে। ব্যবসায়ের এই আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যাংক দায়িত্ব পালন করে। উদ্দীপকের জনাব রোদ বাণিজ্যিকভাবে মাছ চাষে আগ্রহী। তিনি প্রয়োজনীয় পুঁজির অভাবে কাজ শুরু করতে পারছেন না। তিনি এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সাহায্যের কথা ভাবছেন। এখানে ব্যাংক হতে আর্থিক সাহায্যের কথা বুঝানো হয়েছে। নতুন উদ্যোক্তাদের আর্থিক সাহায্যের জন্য ব্যাংক খুবই কার্যকরী একটি সংস্থা। ব্যংক হতে ঋণ নিয়ে তিনি বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করতে পারবেন। ব্যাংক তাকে সকল ধরনের আর্থিক সাহায্য এবং তার অর্থের নিরাপত্তা দিতে পারবে। তাই বলা যায়,জনাব রোদের বাণিজ্যিকভাবে মাছ শুরু করার জন্য ব্যাংকের ভূমিকা অতুলনীয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রোদের বাণিজ্যিকভাবে মাছ চাষের সমস্যার সমাধানে বাণিজ্য সহায়ক ক…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর