উদ্দীপকের অংশীদারি প্রতিষ্ঠানটির ধরন বিবেচনা করে সকল অংশীদারের দায় নিরুপণ কর।
উত্তর: উদ্দীপকের অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদার অসীম দায় বহনে বাধ্য। সমঝোতার ভিত্তিতে দুই বা অধিক ব্যক্তির অধীনে গঠিত ব্যবসাকে অংশীদারী ব্যবসা বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। অংশীদারি ব্যবসায়ের দায় অসীম। উদ্দীপকে দেখা যায়,জাকির,মাহীন ও ইশমাম তিন বন্ধু মিলে অংশীদারি ব্যবসা গঠন করে। জাকির ও ইসমাম সমান ১০ লক্ষ টাকা মূলধন দিলেও মাহীন কোন মূলধন দেয়নি। তবে মাহিন ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে। ইসমাম ব্যবসা গঠনের সময়ই দশ লক্ষ টাকার অধিক দায় বহনে অস্বীকৃতি জানায়। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা দেনার দায়ে জর্জরিত। যেহেতু অংশীদারি ব্যবসায় একটি অসীম দায়বিশিষ্ট ব্যবসা সংগঠন, তাই অংশীদারি ব্যবসায়ে প্রত্যেকে অসীম দায় বহনে বাধ্য থাকে। জাকির ও ইসমাম ব্যবসায়ের সাধারণ অংশীদার এবং মাহিন কর্মী অংশীদার। অংশীদারী ব্যবসা গঠন করার ফলে তাদের প্রত্যেককে সমানভাবে দায় বহন করতে হবে। তাই বলা যায়,উদ্দীপকের অংশীদারী ব্যবসায়ে সৃষ্ট দায় প্রত্যেক অংশীদারকে সমানভাবে বহন করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অংশীদারি প্রতিষ্ঠানটির ধরন বিবেচনা করে সকল অংশীদারের দায়…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর